০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আলোচিত সেই বিয়ে, শেষ পর্যন্ত মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমা

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে আলোচনায় আসা টিকটকার মাসুদ রানা ও পূর্ণিমার সম্পর্কে নতুন মোড় এসেছে। বুধবার (২৮ অক্টোবর) মাসুদ রানা ফেসবুক লাইভে এসে জানান, তাঁর স্ত্রী পূর্ণিমা তাঁকে তালাক দিয়েছেন। এ-সংক্রান্ত একটি কাগজও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন তিনি।

শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে মাসুদ রানা ও পূর্ণিমাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে তাঁদের বিভিন্ন স্থানে জনরোষের মুখে পড়তে হয়।

এর আগে ফেসবুক লাইভে অশালীন ভাষায় গালিগালাজের ঘটনায় মাসুদ রানা ও পূর্ণিমার ওপর ক্ষুব্ধ হন স্থানীয়রা। একপর্যায়ে গ্রামবাসী তাঁদের মুখে চুনকালি মাখিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়তে বাধ্য করেন।

এ ঘটনায় নওগাঁ জজ কোর্টের আইনজীবী শাহীন কাদির ডলার মাসুদ রানাকে তাঁর সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ ছাড়া স্থানীয়রা তাঁকে বদলগাছী ছাড়ার জন্য তিন ঘণ্টা সময় বেঁধে দেন।

পরে ভাড়া বাসার আসবাবপত্র ও দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুরের মাতাজিহাট এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে যান মাসুদ রানা। সেখানেও স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। বিক্ষুব্ধ লোকজন তাঁকে অবরুদ্ধ করে মুখে কালি মাখিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেন। পরে রাইগাঁ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বিক্ষুব্ধ জনতার হাত থেকে মুক্ত হয়ে দুই স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে সেখান থেকে চলে যান তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর ওই রাতেই রাত ১১টার দিকে বদলগাছীতে আবারও দেখা যায় মাসুদ রানাকে। এ সময় এক ব্যক্তির প্রশ্নের জবাবে নিজের কর্মকাণ্ডের জন্য কান ধরে ক্ষমা চান তিনি। পাশাপাশি এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন।

এর ধারাবাহিকতায় বুধবার ফেসবুক লাইভে এসে মাসুদ রানা জানান, তাঁর স্ত্রী পূর্ণিমা তাঁকে তালাক দিয়েছেন। এ সময় তালাকের কাগজ নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন তিনি।

শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক, স্থানীয়দের ক্ষোভ এবং একের পর এক ঘটনার পর মাসুদ রানা ও পূর্ণিমার সম্পর্কের এই নতুন পরিণতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আলোচিত সেই বিয়ে, শেষ পর্যন্ত মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমা

আলোচিত সেই বিয়ে, শেষ পর্যন্ত মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমা

প্রকাশিত : ০৬:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬