০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

২০২৩ বিশ্বকাপ নিয়ে যা ভাবছেন সাকিব

আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ে ক্রিকেট থেকে দূরে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষ হবে আগামী অক্টোবরে। চলতি করোনাভাইরাস পরিস্থিতিতে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি তার ভাবনায় আছে ক্রিকেট। আরও স্পষ্ট করে বললে, এখন থেকেই সাকিব ভাবছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। গত ওয়ানডে বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরমেন্স করা এই অল-রাউন্ডার নিজেই শোনালেন সেই গল্প।

ইন্সটাগ্রাম লাইভে ২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল গোছানো নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘খুব বেশি কিছু যে দরকার, তা নয়। আমার কাছে মনে হয়ে যা দরকার সেটা আছে। এখন যেই দলটা আছে, সেখানে মোটামুটি সবই আছে। তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার। প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমার মনে হয় আমরা খুব ভালো দল হয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে যেতে পারব।’

গত বিশ্বকাপে ৮ ম্যাচে ৬০৬ রানের পাশাপাশি ১২ উইকেট উইকেট নিয়েছেন সাকিব। ২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। উপমহাদেশের কন্ডিশন বাংলাদেশের জন্য সহায়ক হলেও ভারত তাদের নিজের মাটিতে অনেকটাই অপরাজেয়। তিন বছর পর সেই বিশ্বকাপে বাংলাদেশের দলটি আরও গোছানো হবে বলে মনে করেন সাকিব। তিনি আরও বলেন, ‘ভারতে খেলা। সেখানকার কন্ডিশন আমাদের মতই। তবে আইসিসি টুর্নামেন্টে কন্ডিশন খুব একটা পার্থক্য সৃষ্টি করে না। উইকেট ব্যাটিং সহায়ক থাকে, যেটা ২০১৫ বিশ্বকাপেও ছিল, ২০১৯ সালেও ছিল।’

সাকিব আল হাসান এখন পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার লকডাউনে আছেন। তাদের পরিবারে দ্বিতীয় কন্যাসন্তান আসতে যাচ্ছে। সেখান থেকেই তিনি যেন ফিরে যান বিকেএসপির দিনগুলোতে, ‘আমার সবচেয়ে স্মরণীয় ও সবচেয়ে মজার সময় ছিল বিকেএসপির সময়টা। হ্যা, প্রথম দুই-আড়াই মাস কঠিন ছিল। নতুন মানুষদের সঙ্গে পরিবার ছেড়ে একা একা থাকা…। কিন্তু এর পরের প্রতিটি দিন নিয়েই আমার মনে হয় আমি একটি করে বই লিখতে পারব। এতোই মজার ছিল আমার বিকেএসপি জীবন। এতোই মজা করেছি যে ছুটিতেও আমি বিকেএসপিতে যেতাম।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

২০২৩ বিশ্বকাপ নিয়ে যা ভাবছেন সাকিব

প্রকাশিত : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০