০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ভারতে লুডু খেলায় কাশি দেওয়ায় যুবককে গুলি

করোনা আতঙ্কের কারণে ভারতের গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। লুডু খেলার সময় হাঁচি দেওয়াই কাল হয়েছে তার। ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় এই ঘটনা ঘটেছে। লুডু খেলার সময় প্রশান্ত নামের এক যুবক হাঁচি দেওয়ায় তার সাথে থাকা লোকজন তাকে গুলি করে।

তাদের দাবি, সে হাঁচি দিয়ে করোনা ছড়াতে চেয়েছিল। সে কারণেই তাকে গুলি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দয়ানগর গ্রামে ওই ঘটনা ঘটেছে। ওই যুবকসহ চারজন লুডু খেলছিল।

লুডু খেলার এক পর্যায়ে সে কাশি দিতে থাকে। সে সময় তার সঙ্গে খেলতে বসা গুল্লু নামের এক প্রতিবেশীর সঙ্গে তার বাক-বিতণ্ডা শুরু হয়। গুল্লুর অভিযোগ প্রশান্ত ইচ্ছা করেই কাশি দিচ্ছিল যেন অন্যরা করোনায় আক্রান্ত হয়। ঝগড়ার এক পর্যায়ে গুল্লু পিস্তল বের করে প্রশান্তকে গুলি করে। আহত অবস্থায় প্রশান্তকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। গুল্লুকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ভারতে লুডু খেলায় কাশি দেওয়ায় যুবককে গুলি

প্রকাশিত : ১২:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০