করোনার সংক্রমণ ঠেকাতে দেশে চলছে অঘোষিত ‘লকডাউন’। তাঁতের আয়ের পথ বন্ধ দিনমজুরদের; পড়েছেন মহাবিপদে। এমনই অসহায়-দুস্থদের পাশে দাঁড়িয়েছেন সাবিনা খাতুন। নিজ এলাকায় ৭০ পরিবারকে সাহায্য করেছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক।
প্রায় এক মাসের মতো দেশের সব ফুটবল টুর্নামেন্ট বন্ধ। সব ফুটবলারই এখন যে যার বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এই অবস্থায় অনেক ফুটবলারই এগিয়ে আসছেন দুস্থ পরিবারের সহযোগিতায়। সেই গা ভাসিয়ে সাবিনা নিজ জেলা সাতক্ষীরায় ৭০ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য ও পণ্যসামগ্রীর বিতরণ করেছেন।
নিজের এমন উদ্যোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিনা লিখেন, ‘মহামারী করোনাভাইরাসের ছোবলে আর্থিকভাবে বিপর্যস্ত এলাকা সাতক্ষীরার ৭০ পরিবারের জন্য আমার ক্ষুদ্র উপহার। আল্লাহ, এই মহামারী থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’
পাশাপাশি সামর্থ্য অনুযায়ী বাকিদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সাবিনা বলেন, ‘আসুন, আমরা নিজ নিজ জায়গা থেকে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াই।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























