০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

চীনে স্বস্তির বাতাস, দুই দিনে মৃত্যু নেই

চীনে টানা ২ দিন ধরে নতুন করে কেউ করোনায় মারা যায়নি। দ্যা ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না সোমবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে। তবে নতুন করে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যদিও তা আগের দিনের তুলনায় চারগুণ কম।

১২ জনের মধ্যে ৮ জন দেশের বাইরে থেকে এসেছে আর ৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। ৪ জনের ৩ জন হেইলুংচিয়াং এর উত্তর পূর্ব সীমান্তের এবং ১ জন অন্তর্দেশীয় মঙ্গলীয়ার। এরই মধ্যে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে শুরু করেছে উহান। গেল শনিবার চীনা কতৃপক্ষ শহরের ঝুঁকির স্তরকে নিচে নামিয়েছে।

চীনের উহান থেকে গেল বছরের শেষের দিকে ছড়িয়ে পরে করোনা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৭৪ জন এবং মারা গেছে ৪ হাজার ৬৩২ জন মানুষ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

চীনে স্বস্তির বাতাস, দুই দিনে মৃত্যু নেই

প্রকাশিত : ০২:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০