০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

লকডাউনে জন্মদিনের পার্টি, সমালোচনায় রোনালদো

ভাতিজির জন্মদিনের পার্টিতে রোনালদো। ছবি মার্কা

করোনা ভাইরাসের মধ্যেই ভাতিজি এলিসিয়ার জন্মদিনের পার্টিতে জমায়েত করে সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় ১৮ জন মতো সদস্য নিয়ে জন্মদিন পালন করা হচ্ছে। সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

পর্তুগালে বর্তমানে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এরমধ্যে রোনালদোর এই পার্টি তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। পার্টিতে রোনালদোর মা উপস্থিত ছিলেন। যিনি গতমার্চেই স্টোক করেছিলেন।

তবে চাচার পাশে দাঁড়িয়েছেন এলিসা। এই ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, পরিবারের সবাই যখন কোয়ারেন্টাইনে, তখন একত্রে জন্মদিন পালনে বাধা নেই।

ইতালিয়ান ফুটবল লিগ বন্ধ ঘোষণা করার পর পরিবার পরিজন নিয়ে ৯ মার্চ থেকে ইতালিতে অবস্থান করছেন রোনালদো। কবে তিনি রোমাতে ফিরবেন সে বিষয়ে এখনো পরিস্কার কিছু জানা যায়নি। খবর মার্কার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লকডাউনে জন্মদিনের পার্টি, সমালোচনায় রোনালদো

প্রকাশিত : ০১:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০