১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

চৌড়হাসের সিকুর গ্যারেজে রাখা ৮০ বস্তা চাল সরকারী চাল না , তদন্ত কমিটি

কুষ্টিয়া শহরের চৌড়হাসে সাইদ হোসেন সিকুর অটো গ্যারেজে রাখা ৮০ বস্তা চাউল নিয়ে সাবেক শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুকে জড়িয়ে যে অভিযোগ উঠেছিল তদন্তে প্রমানিত হয়নি।

মঙ্গলবার(২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটি। তারা ঘন্টাব্যাপী তদন্ত শেষে সাংবাদিকদের নিশ্চিত করেছেন গ্যারেজে রাখা চাল মূলত চিকন মিনিকেট চাল। এটা কোন সরকারী চাল না। জেলা খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(কারিগরী) শাহানেওয়াজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মর্জিনা খাতুন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে আমরা শতভাগ নিশ্চিত এটা সরকারী চাল না।

তবে কেউ চাউল মজুদ করতে চাইলে তার ফুড গ্রীন লাইসেন্সের প্রয়োজন হয়। যেহেতু চাউল মজুদের কোন বৈধ কাগজপত্র নেই সেক্ষেত্রে এটা অপরাধ। মজুতদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে চৌড়হাস চিনিকল রোডে অবস্থিত অটো গ্যারেজ মালিক সাইদ হোসেন সিকুর গ্যারেজে রাখা ৮০ বস্তা চালকে সরকারী চাল আখ্যা দিয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার মীর রেজাউল ইসলাম বাবুকে জড়িয়ে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের জন্য গ্যারেজটি সিলগালা করেন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এদিকে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। তারা অভিযোগকারীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু বলেন, সত্যের জয় নিশ্চিত। সেটাই আবার প্রমাণিত হলো। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে সবসময় নিজের অবস্থান পরিস্কার করেছি। তাছাড়া এ ঘটনায় একজনকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

চৌড়হাসের সিকুর গ্যারেজে রাখা ৮০ বস্তা চাল সরকারী চাল না , তদন্ত কমিটি

প্রকাশিত : ০৭:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০