১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত রোগী বাড়িতে ফলের ডালি

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ ফেরৎ একজন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। এ খবরে চাঁপাইনবাবগঞ্জের তরুণ উদ্যোক্তা এবং মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ফোনে যোগাযোগ করেন রোগীর সঙ্গে। এরপর তার চাহিদামতো আপেল, কিসমিস, মাল্টা, কমলা, খেজুর, ডিম, বিস্কুট ও হ্যান্ড স্যানিটারিজ সামগ্রী তার বাড়িতে পৌঁছে দেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চরমোহনপুর দক্ষিণপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এসব সামগ্রী পৌঁছানো হয়।

মাসুদ রানা বলেন, রোগীর বাড়ির সামনে ডালি ভর্তি করে বিভিন্ন ফলসহ খাদ্যসামগ্রী দেয়া হয়। আর রোগীর সঙ্গে ফোনে করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য সাহস যোগানো হয়। তার চাহিদামতো আরো প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়ার আশ্বাস দেয়াসহ তার স্বাস্থ্যের খোঁজ খবর নেয়া হয়। তার পরিবারের সমস্ত খাবারের দায়িত্ব নেয়ার কথা বলেন তিনি।

তিনি জানান, এর আগে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় প্রশাসনের করোনা তহবিলে পাঁচ লাখ টাকা দেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ট্রাকযোগে নারায়ণগঞ্জ থেকে নিজ জেলায় প্রবেশ করলে স্থানীয় প্রশাসন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং গত ২০ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। তিনি নারায়ণগঞ্জ জজকোর্টের এমএলএসএস পদে চাকরি করতেন।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত রোগী বাড়িতে ফলের ডালি

প্রকাশিত : ১২:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০