০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মতলব উত্তরে মস্তকবিহীন শিক্ষার্থীর লাশ উদ্ধার

 চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে হত্যা করে লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা। প্রায় এক মাস ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে থানায় জিডি ছিল।

ওই ছাত্রীর নাম শারমিন আক্তার কাকলী। সে ইসলামাবাদের মমরোজকান্দি সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম বজলু বেপারি। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে।

বুধবার (২২এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তমগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি কিন্ডারগার্টেনের একটি কক্ষে গেলে সেই বল কুড়াতে যেয়ে শিশুরা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।

পরে স্থানীয়রা এসে কাকলীকে শনাক্ত করে। খবর পেয়ে থানার ওসি নাসির উদ্দিন মৃধা ও ওসি (তদন্ত) শাহজাহান কামাল ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছেন।

উল্লেখ্য , গত ২৮ মার্চ সকাল সাড়ে আটটায় শারমিন আক্তার কাকুলি স্থানীয় সুজাতপুর বাজারের উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসে নাই। সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে কাকুলির সাথে থাকা ০১৮৫৮০৩১০৮৬ নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। পরদিন ২৯ মার্চ নিহত কাকুলির মা রোকেয়া বেগম মতলব উত্তর থানায় জিডি করেন।

বিজনেস বাংলাদে/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

মতলব উত্তরে মস্তকবিহীন শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০