০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।

ট্রাম্প বলেন, বিগত মাসগুলোতে আমরা দেখেছি যে কঠিন সময়ে প্রার্থনার শক্তি কতোটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ রমজানের শুরুতে আমি প্রার্থনা করি তাদের জন্যে যারা নিজ আস্থা ও বিশ্বাসের সাথে এই পবিত্র সময়টি পালন করছেন।

“বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে পবিত্র এই মাসটি কঠিন উপবাস, একনিষ্ঠ প্রার্থনা, ধ্যান, কুরআন পাঠ এবং দানের মাধ্যমে তাদের বিশ্বাসকে মজবুত এবং ঝালাই করে নেওয়ার একটি সুযোগ।“

তিনি আরো বলেন, শান্তি, দয়া ও অন্যের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা – এসব ইসলামি বিশ্বাসের সর্বজনীন মূল্যবোধগুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

প্রকাশিত : ০৭:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০