০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

কুমিল্লায় ২৪ ঘণ্টায় আরো দুইজনসহ আক্রান্ত বেড়ে ৪৬

সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা

কুমিল্লায় ২৪ ঘণ্টায় আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৪৬ জন হলো। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত দুইজন লাকসাম উপজেলার বাসিন্দা। তারা একে অপরের ভাই। নোয়াখালীর চৌমহনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তারা আক্রান্ত হয়েছেন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আলী জানান, এ নিয়ে লাকসামে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

কুমিল্লায় ২৪ ঘণ্টায় আরো দুইজনসহ আক্রান্ত বেড়ে ৪৬

প্রকাশিত : ০৪:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০