পথে ঘাটে যাদের বসবাস আর কর্মব্যস্থ সময় পার করেন এবং দায়িত্ব পালন করত গিয়ে সময় মত ইফতার করার সময় নেই যাদের। শনিবার রমজানের প্রথম ইফতারি ও পানি নিয়ে ঐ মানুষের পাশে গিয়ে ইফতার নিয়ে দাড়িয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন।
প্রত্যক্ষদর্শীরা জানান, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের জনপ্রতিনিধিরা ভয়ে ঘর থেকে বের হয়নি। সেখানে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রতিদিন উপজেলা প্রত্যান্ত অঞ্চলে অনাহারে থাকা মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রি পৌঁছে দিচ্ছেন। পথে পথে ঘুরে ইফতার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী। প্রথম রোজার ইফতারের ঠিক আগমুহূর্তে নিজের গাড়ি করে ঘুরে ঘুরে বিভিন্ন পেশাজীবী ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
শনিবার বিকাল থেকে তার নিজস্ব গাড়িতে ইফতার নিয়ে বেরিয়ে পড়েন উপজেলা চেয়ারম্যান। যারা পেটের দায়ে জরুরি পণ্য গন্তব্যে পৌঁছে দিতে পথে নেমেছিলেন কিন্তু যথাসময়ে ইফতারের আগে গন্তব্যে যেতে পারেনি এবং যাদের পথেই বসবাস- এই অসহায় মানুষদের হাতে ইফতার ও খাবার পানি তুলে দেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান। এ সময় তিনি মহাসড়কে দায়িত্বপালনরত পুলিশ সদস্যের হাতেও ইফতার তুলে দেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ আলী বলেন, অসহায় মানুষগুলো পথে না খেয়ে ইফতার এর সময় পার করবে, জনগণের প্রতিনিধি এবং একজন নাগরিক হিসেবে আমি তা মানতে পারিনা। তাই আমার সামার্থনুযায়ী চেষ্টা করেছি। এটা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ























