০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী দিলেন আ.লীগ নেতা

বাংলাদেশে মহামারি করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বরাবরের মত দেশের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরামহীন কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। কিন্তু তাদের জন্য নেই পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী। ফলে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাঁরা।

এমন সময়ে চট্টগ্রামের ফটিকছড়ি থানা ও ভূজপুর থানা পুলিশের জন্য পিপিইসহ সুরক্ষা সামগ্রী প্রদানে এগিয়ে এলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাদাত আনোয়ার সাদী। পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষায় তিনি ৬০টি পিপিই, সেফটি চশমা, হ্যান্ড সেনিটাইজার, ডেটল লিকুইড, জীবাণুনাশক ঔষধ, স্প্রে মেশিনসহ বেশ কিছু সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

সাদাত আনোয়ার সাদী’র পক্ষে রোববার (২৬ এপ্রিল ) বিকেলে এসব সামগ্রী অতিরিক্ত পুলিশ সুপার( হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুমের নিকট হস্তান্তর করেন সাবেক ছাত্রলীগ নেতা হাসানুল করিম রাসেল। এ সময় ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী দিলেন আ.লীগ নেতা

প্রকাশিত : ১১:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০