০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে র‌্যাব পুলিশ চিকিৎসকসহ একদিনে করোনায় আক্রান্ত ১১ জন

এবার চট্টগ্রামে র‌্যাব সদস্য পুলিশ ও চিকিৎসকসহ একদিনে ১১  জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ২৭ এপ্রিল সোমবার রাতের নিয়মিত করোনা আপডেটে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন জানান গত ২৪ ঘন্টায় ফৌজদার হাটের বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ১০০ টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে রয়েছেন- র‌্যাব-৭ এর একজন সদস্য, চমেক হাসপাতালের একজন সহকারী অধ্যাপক, মা ও শিশু হাসপাতালের স্টাফ ১ জন, দক্ষিণ হালিশহরের ১ জন, মিলিটারি একাডেমী ১ জন, দামপাড়া পুলিশ লাইনের ১ পুলিশ সদস্য, পাহাড়তলীর ১ জন। এছাড়া সাতকানিয়ার ২ জন পুরাতন করোনা রোগী যারা দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে। এছাড়া মিরসরাইয়ের ১ জন এবং বোয়ালখালী ১ রোগী সনাক্ত হন।

প্রসঙ্গত, বিআইটিআইডিতে এখন পর্যন্ত  (২৭ এপ্রিল, সোমবার) ২৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৬। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৯ জন, সাতকানিয়ার ১৭ জন, সীতাকুণ্ডের ২ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২ জন।

ট্যাগ :

চট্টগ্রামে র‌্যাব পুলিশ চিকিৎসকসহ একদিনে করোনায় আক্রান্ত ১১ জন

প্রকাশিত : ১০:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০