০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দুরন্ত গার্মেন্টস এর শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে।

তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এই সময় সড়কের উভয় পাশে পণ্যবাহী যানবাহন কাভার্ডভ্যান ও ট্রাক আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকাল ৯টায় কোনাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

দুরন্ত গামের্ন্টসের বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। কারাখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।

কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দিয়ে অনুপস্থিত রয়েছে। এদিকে ঘর ভাড়া ও দোকান বাকি দিতে না পারায় তারা এখন আমাদের কাছে পাওনা টাকা চাচ্ছে।

এতদিন আমরা বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার করে চলেছি। এজন্য এখন আমরা বাধ্য হয়েই রাস্তায় নেমছি।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী এলাকার দুরন্ত গামের্ন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে দীর্ঘক্ষণ কারখানা মালিকের সঙ্গে আলোচনা করে ৭ মে কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকরা তা মেনে না নিয়ে বিক্ষোভ করতে থাকে।

পরে কারখানা কর্তৃপক্ষের সাথে পুনরায় আলোচনা করলে পরে ৩ মে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। এরপর বেলা দেড়টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশিত : ০৫:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০