১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

যাদেরকে ফিনিশার হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ

বাংলাদেশের জয়ে বেশ কিছু ম্যাচে ফিনিশার হিসেবে কাজ করেছেন ডান-হাতি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তার পরিবর্তে বাংলাদেশের ম্যাচ ফিনিশার কে হতে পারেন, এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বেছে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেনকে। টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, তার পরিবর্তে সাইফউদ্দিন-আফিফ ম্যাচ শেষ করার যোগ্যতা রাখেন।

গতকাল রাতে ইনস্টাগ্রামে লাইভে ৪০ মিনিট কথা বলেন তামিম ও মাহমুদউল্লাহ। ঐ আলাপকালে মাহমুদউল্লাহকে উদ্দেশ্যে করে তামিম বলেন, ভবিষ্যতে মাহমুদউল্লাহর পরিবর্তে বাংলাদেশের ফিনিশার কে হতে পারে? মাহমুদুউল্লাহ কাকে ভবিষ্যতের ফিনিশার দেখছেন।

উত্তরে মাহমুদউল্লাহ বলেন, ‘দক্ষতার কারনে ভবিষ্যতে বাংলাদেশের বড় তারকাই হবেন সাইফউদ্দিন। আমাদের আফিফের মত প্রতিভাও রয়েছে এবং আমি নিশ্চিত, সে বড় সূচনা এনে দিতে পারে। একই সাথে আমাদের মোসাদ্দেক হোসেনও রয়েছে।’

সাইফউদ্দিন-আফিফের সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতও ম্যাচ শেষ করার যোগ্যতা আছে বলে মনে করেন মাহমুদউল্লাহ। মোসাদ্দেককে ভবিষ্যতের তারকা ভাবছেন তিনি। যদি যথেষ্ট পরিমান সুযোগ পেয়েও এখন পর্যন্ত দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি মোসাদ্দেক।

তবে তামিম ইকবালকে দেশ সেরা ব্যাটসম্যান হলে মন্তব্য করেছেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘এতে কোন দ্বিধাবোধ নেই, আপনি দেশ সেরা ব্যাটসম্যান। বাংলাদেশের সকল রেকর্ড আপনার আছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও আপনি আরো ভালো কিছু করবেন। আমি লোয়ার-অর্ডারে ভালো খেলার চেষ্টা করি। কিছু সময় আমি ভালো করতে পারি, আবার কিছু সময় পারি না। আমি মনে করি, ধারাবাহিকভাবে কাজ করতে হলে আমাকে আরও কাজ করতে হবে’।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

যাদেরকে ফিনিশার হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ

প্রকাশিত : ১০:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০