১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

‘কোহলি-ধোনিও বিশ্বাসঘাতকতা করেছে যুবরাজের সঙ্গে’

যুবরাজ সিং ও তার বাবা যোগরাজ সিং

মাহেন্দ্র সিং ধোনির ব্যাপারে বরাবরই নাখোশ ছিলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধোনিকে আবারও একহাত নিলেন তিনি। এবার অবশ্য ধোনির সঙ্গে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেও যুক্ত করলেন। যোগরাজ জানান, যুবরাজের সঙ্গে কোহলি ও ধোনিসহ আরও অনেকে বিশ্বাসঘাতকতা করেছে।

গত মাসে যুবরাজ নিজেও এমন এক অভিযোগ করেছিলেন। ইন্সটাগ্রাম লাইভ চ্যাটে বিশ্বকাপজয়ী এ তারকা বলেছিলেন, তিনি দলনেতা কোহলি ও ধোনির কাছ থেকে তেমন সমর্থন পাননি, যেমনটা পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলীর কাছে।

এদিকে একই বিষয়য়ে যোগরাজ বলেন, ‘তাদের দুজনের (ধোনি ও কোহলি) সঙ্গে এমনকি নির্বাচকরাও তার সঙ্গে বেইমানি করেছে। সম্প্রতি আমি রবি’র (শাস্ত্রী) সঙ্গে দেখা করেছিলাম। সে আমাকে ফটোর ব্যাপারে জানতে চেয়েছিল। আমি তাকে বললাম, গ্রেট প্লেয়ারদের ভালো পারফরম্যান্সে সুবাদের একটা বিদায়ী সংবর্ধনা দেওয়া উচিৎ।’

তিনি আরও বলেন, ‘যখন ধোনি, কোহলি ও রোহিত অবসরে যাবে, তখন আমি বোর্ডকে অনুরোধ জানাবো তারা ভারতের জন্য অনেক করেছে তাই তাদের একটা সংবর্ধন দেওয়া উচিৎ। যুবরাজের সঙ্গে অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে এবং এ ব্যাপারটি খুব কষ্ট দেয়।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

‘কোহলি-ধোনিও বিশ্বাসঘাতকতা করেছে যুবরাজের সঙ্গে’

প্রকাশিত : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০