সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বেতাগারা গ্রামে গরুর খড় শুকানো নিয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় ২জন আহত হন। এ ঘটনায় ৯ জনকে আসামী করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের বেতাগারা গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে মোঃ রতন মিয়া(২৮) ও ইউনুছ মিয়া।
এ ঘটনায় শুক্রবার সকালে আহতদের স্বজন মোঃ নুর মিয়া বাদি হয়ে একই গ্রামের শিপথ আলীর ছেলে মোঃ শাহজামাল,নুরুজ্জামানসহ ৯ জনের নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরো কয়েকজনকে আসামী করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বেতাগারা গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে মোঃ রতন মিয়া(২৮) ও ইউনুছ মিয়া গ্রামের হাওরে গরুর খড় শুকানো নিয়েই একই গ্রামের প্রতিপক্ষ শিপথ আলীর ছেলে মোঃ শাহজামাল ও নুরুজ্জামান গংরা এ সময় বাধা প্রদান করেন। এর এক পর্যায়ে শাহজামাল ও নুরুজ্জামানগংরা দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় রতন ও তার সহোদর ইউনুছ মিয়া আহত হন। তাদের শরীরে দাড়াঁলো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্তাধীন আছে।




















