০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বারি’র RT-PCR মেশিন স্বাস্থ্য মন্ত্রণালয়-কে হস্তান্তর

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমিত ব্যক্তিদের সনাক্তকরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ সংরক্ষিত একটি RT-PCR মেশিন (আনুষঙ্গিক যন্ত্রাংশসহ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে RT-PCR মেশিনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-কে করোনা ভাইরাস সনাক্তকরণের জন্য প্রদান করা হয়।

শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ থেকে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব বিএসএমএমইউ-এর ভাইরোলজি বিভাগের হিসাবরক্ষক শামসুল আলমের নিকট RT-PCR মেশিনটি হস্তান্তর করেন।

সিঙ্গাপুরে তৈরি 7500 Fast System মডেলের এ জঞ-চঈজ মেশিন দ্বারা সফলভাবে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত ব্যক্তিদের সনাক্ত করা যাবে। উল্লেখ্য, করোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম শেষে RT-PCR মেশিনটি যথারীতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর নিকট ফেরত দেয়া হবে।

RT-PCR মেশিন হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) জনাব মো. হাবিবুর রহমান শেখ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আশরাফ হোসেন, উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিরুজ্জামান সহ বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

RT-PCR মেশিন হস্তান্তর অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব বলেন, সারা দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া রোধে অধিক পরিমাণ পরীক্ষা করা আবশ্যক। আমি আশা করি, বারি’র RT-PCR মেশিনটি এক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে। দেশের এ দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করতে পেরে বারি’র সকলে গর্বিত।

অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পক্ষ থেকে করোনা সনাক্তকরণে RT-PCR মেশিন হস্তান্তরের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

বারি’র RT-PCR মেশিন স্বাস্থ্য মন্ত্রণালয়-কে হস্তান্তর

প্রকাশিত : ০৪:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০