০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সৌদি বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল গ্রেপ্তার

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহর ছেলে প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ মে) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি জানিয়েছে, গত ২৭ মার্চ প্রিন্স ফয়সালকে গ্রেপ্তার করা হয়। প্রিন্স ফয়সালকে গ্রেপ্তারের পর রাজধানী রিয়াদের উত্তর-পূর্বে পারিবারিক বাসভবনে অন্তরীণ রাখা হয়েছে। এর আগে ২০১৭ সালে দুর্নীতিবিরোধী অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়। ২৭ মার্চ

বার্তা সংস্থা রয়টার্স অবশ্য প্রিন্সের গ্রেপ্তারের বিষয়টি স্বাধীন সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি। এ ব্যাপারে জানতে সৌদি তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে কোনো জবাব পাওয়া যায়নি।

গত মার্চে বাদশাহ সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ এবং প্রাক্তন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই সময় রাজপরিবারের আরও কয়েক জন জ্যেষ্ঠ সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালিয়েছিলেন। বাবা সালমানের মৃত্যুর পর ক্ষমতায় যাওয়ার পথ যাতে কণ্টকমুক্ত থাকে তা নিশ্চিত করতেই যুবরাজ এই অভিযান শুরু করেছিলেন বলে জানিয়েছিলেন পর্যবেক্ষকরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

অলিম্পিকে নিষিদ্ধ হলো ইউক্রেনীয় অ্যাথলেটের হেলমেট

সৌদি বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০