বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনার প্রকোপ চলছে ভারতেও। দেশটিতে লকডাউন চলছে অনেক আগে থেকেই। এই বেকার সময়ে কাজ না থাকায় বিপদে পড়েছেন অনেক মানুষ। তাদের পাশে দাঁড়াচ্ছেন দেশটির তারকারা। মানবিক শচীন টেন্ডুলকার চার হাজার দুঃস্থের পাশে দাঁড়ালেন। এর মধ্যে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) স্কুলের শিশুরাও রয়েছেন।
মুম্বাইয়ে একটি সংস্থায় অর্থ দানের মাধ্যমে এই কাজ করেছেন তিনি। টুইট করে শচীন বলেছেন, দৈনিক উপার্জন করে এমন পরিবারগুলোর পাশে থাকার জন্য শুভেচ্ছা হাইফাইভ টিমকে। সেই সংস্থা আবার পাল্টা শচীনকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, আমাদের কোভিড-১৯ তহবিলে আপনার দানের ফলে চার হাজার দুঃস্থর পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। এর মধ্যে স্কুলের ছাত্রঠাত্রীরাও থাকছে।
এর আগে শচীন ২৫ লাখ টাকা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। মুম্বাইয়ের কয়েকটি অঞ্চলে এক মাসের জন্য পাঁচ হাজার মানুষের খাদ্য সরবরাহ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























