০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

কালিয়ায় শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নড়াইলের কালিয়ায় শ্বশুর বাড়ি থেকে ইবাদত শেক (৩৫) নামে এক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার আমতলা গ্রামের ছিদ্দিক শরীফের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ফুলদাহ গ্রামের সবুর শেখের ছেলে। ইবাদতের মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করেছে তার স্বজনরা।
পুলিশ ও তার পারিবারিক সুত্র জানায়, শনিবার বিকালে ইবাদত স্ত্রী ও সন্তানদের নিয়ে পাশের গ্রাম চাচুডীতে এক আত্মীয়ের বাড়িতে ইফতারের দাওয়াতে অংশ নিয়ে তার নিজস্ব ভ্যানে করে স্ত্রী আমেনা বেগমসহ তার সন্তানদের শ্বশুর বাড়িতে রেখে রাতে নিজ বাড়ি ফুলদাহ গ্রামে চলে যায়। রোববার সকালে ওই বাড়ির আশপাশের শিশুরা আম কুড়াতে গিয়ে ছিদ্দিক শরীফের বাড়ির সামনের একটি বেকি বেড়ার সাথে গামছা দিয়ে জুলন্ত অবস্থায় ইবাদতের লাশ দেকতে পেয়ে চিৎকার শুরু করলে শ্বশুর বাড়ির লোকজন এসে জামইয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ইবাদের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করে বলেছেন, রাত প্রায় ১০ টার দিকে মোবাইল ফোনে স্বামীর সাথে তার কথা হয়েছে। তার স্বামীকে কেউ হত্যা পর লাশটি তার বাবার বাড়ির সামনের বেড়ায় ঝুলিয়ে রেখে গেছে। সহকারি পুলিশ সুপার, (কালিয়া সার্কেল) রিপন সরকার বলেছেন, ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ইবাদতের লাশ উদ্ধার করে নড়াইল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়

কালিয়ায় শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০