চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস বিস্তারে কর্মহীন হয়ে পড়া ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০ টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী বুরো বাংলাদেশের (এনজিও) অর্থায়নে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্য সহায়তার মধ্যে ছিল-১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, হুইল ও লাইফবয় সাবান।
জেলা স্টেডিয়ামে (পুরাতন স্টেডিয়াম) সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার মোঃ আশরাফুল হক।
বুরো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, পাবনা বিভাগীয় ব্যবস্থাপক সাইদুর রহমান রিপন, রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, চাঁপাই এলাকা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, গোলক চন্দ্র বিশ্বাস, ব্যবস্থাপক রহনপুর এলাকা, সাজিদুল হক, ব্যবস্থাপক, নাচোল এলাকা প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ


























