০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারাদেশের ন্যায় সাংস্কৃতিক রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়াতেও নানান কর্মসূচির ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ব্যানারে এই বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা যুবদলের উদ্যোগে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত র‌্যালিটি বের করা হলে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালনা করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম চপল। এসময় জেলা যুবদলের সহসভাপতি রাশেদুল হক, নাসির আহমেদ, রাশেদ কবির আখন্দ ও হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব, রুমেল উদ্দিন ও সৈয়দ তৈমুর, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ও সদস্যসচিব মোঃ তানভীর রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ ও সদস্যসচিব মোঃ ইয়াছিন মিয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

সমাবেশে বক্তারা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দীর্ঘ দিনের তাদের পথচলায় নানান ইতিহাস, রাজনৈতিক গৌরব, ও ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং এর পাশাপাশি আগামী দিনেও দেশের যে কোন ক্লান্তিতে দেশ সেবার মহান ব্রত নিয়ে উক্ত সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সবাই রাজপথে থেকে দেশের জন্য সক্রীয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। যুব দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই যুব দলের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা থেকে নানান শ্লোগান ও ঢাক ঢোলের তালে তালে আনন্দ মুখর পরিবেশে খন্ড খন্ড মিছিল এসে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে। সবার উপস্হিতে এক সময় পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে সবার অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে। সবার উপস্হিতে এক সময় পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে সবার অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ০১:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬