১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

উহানের ১১ মিলিয়ন বাসিন্দার করোনা পরীক্ষা হবে

ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের ১১ মিলিয়ন বাসিন্দার করোনা পরীক্ষা করা হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১২ মে) দেশটির গণমাধ্যম জানিয়েছে, করোনা পরীক্ষার পরিকল্পনাটি এখনো প্রথম ধাপে রয়েছে। ১০ দিনের মধ্যে কীভাবে পরীক্ষা করা সম্ভব তার বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে উহানের সব জেলার কাছে। ৩ এপ্রিল থেকে উহানে নতুন করে করোনা রোগী না থাকলেও চলতি সপ্তাহের শুরুতে ৬ জন রোগী শনাক্ত হওয়ায় এ পরিকল্পনা নিলো শহরটি।

মহামারি করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে ১১ সপ্তাহ ধরে কঠোর লকডাউনের আওতায় ছিল উহান। সেখানে নতুন কোনো রোগী শনাক্ত না হওয়ায় গত ৮ এপ্রিল লকডাউন তুলে দেয়া হয়।

কিছু সময়ের জন্য ধারণা করা হচ্ছিল যে, উহান স্বাভাবিক জীবনযাপনে ফিরছে। শহরটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়। এছাড়া অর্থনৈতিক কার্যক্রমগুলোও পুনরায় সচল হতে শুরু করে। চালু হয় গণপরিবহনও। তবে একটি আবাসিক এলাকা থেকে নতুন করে এ ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় ফের ঝুঁকির মুখে পড়েছে স্বাভাবিক জীবনযাপন।

করোনা পরীক্ষা সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরের মধ্যে ১০ দিনে করোনা পরীক্ষার বিস্তারিত পরিকল্পনার তথ্য জমা দিতে বলা হয়েছে উহানের জেলাগুলোকে।

নথিতে বলা হয়েছে, প্রতিটি জেলা এর বাসিন্দাদের সংখ্যার ওপর ভিত্তি করে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। বর্তমানে কোনো জেলায় করোনার সংক্রমণ না থাকলেও পরীক্ষা কার্যক্রম চলবে।

করোনা পরীক্ষার এ পরিকল্পনাকে ‘১০ দিনের যুদ্ধ’ হিসেবে অভিহিত করা হয়েছে নথিতে। পরীক্ষার ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিতেও বলা হয়েছে।

এ ব্যাপারে বেশ কয়েকজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, পুরো শহরে পরীক্ষা করা দুঃসাধ্য হয়ে পড়বে। এছাড়া এটি ব্যয়বহুল হবে বলেও জানান তারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুণীজনের অবমূল্যায়ন ও রাজনীতির সাংস্কৃতিক সংকট

উহানের ১১ মিলিয়ন বাসিন্দার করোনা পরীক্ষা হবে

প্রকাশিত : ০৫:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০