০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপার নিহত

ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার মাধপুরে ওভার টেকিং এর সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান।

পুলিশ বলছে, পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো শাহজাদপুর ট্রাভেলস নামক একটি বাস। অপরদিকে পাবনার দিকে আসছিলেন মাছরাঙা নামের আরেকটি বাস। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুরে শোলাবাড়িয়া এলাকায় শাহজাদপুর ট্রাভেলস বাসটি ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা মাছরাঙার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এঘটনায় শাহজাদপুর ট্রাভেলস এর চালক কামাল ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া মাছরাঙা বাসটির হেলপার নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ১০-১৫ আহত হয়েছেন বলে জানা গেছে।

এব্যাপারে মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শাহজাদপুর ট্রাভেলস ওভারটেকিং করছিলো। কুয়াশার কারণে দুটি বাসের চালকই স্পষ্টভাবে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এপর্যন্ত দুজন নিহতের খবর আমাদের কাছে রয়েছে। হেলপারের পরিচয় জানা যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

পাবনায় মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপার নিহত

প্রকাশিত : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬