০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

এবার তামিমের সঙ্গে ফেসবুক লাইভে রোহিত শর্মা

একের পর চমক দেখিয়েই যাচ্ছেন তামিম ইকবাল। ১৫ মে, শুক্রবার রাত সাড়ে দশটায় তামিমের শো তে হাজির হচ্ছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তামিম তার ফেসবুক পেজে নিশ্চিত করেন এমনটা।

টাইগারদের ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম মাঠে খেলা না থাকায় ভক্তদের আনন্দ দিয়ে যাচ্ছেন মাঠের বাইরেও।

মুশফিকুর রহিমকে দিয়ে ইনস্টাগ্রামে লাইভ আড্ডা শুরু করার পর একে একে অনেক তারকা ক্রিকেটারদের সঙ্গেই জমিয়ে তোলেন লাইভ আড্ডা।

মুশফিক ও মাহমুদউল্লাহ’র সঙ্গে ইন্সটাগ্রাম লাইভ করার পর ভক্তদের অনুরোধে সেটি নিয়ে আসা হয় ফেসবুকে। প্রথমে মাশরাফী বিন মোর্ত্তজা, এরপর তাসকিনের সঙ্গে রুবেল হোসেন ও নাসির হোসেনকে নিয়ে আসেন লাইভে। বাদ যায়নি সাবেক ক্রিকেটাররাও।

সাবেক তিন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে মাতেন লাইভ আড্ডায়। এদিন বলে রাখেন পরের শো তে রয়েছে চমক।

সেই চমক হচ্ছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আগামী কাল বুধবার ১৩ মে রাত দশটায় আড্ডা দিবেন প্লেসির সঙ্গে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

এবার তামিমের সঙ্গে ফেসবুক লাইভে রোহিত শর্মা

প্রকাশিত : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০