০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে ৪০ দিনে ভ্রাম্যমান আদালতের প্রায় ৪০ লক্ষ টাকা জরিমানা আদায়

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলার তেরোটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত চল্লিশ দিনে ২ হাজার ৮ শ ৪৩ টি মামলা করে প্রায় ৪০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সরকারি ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া যায়। ২৯ মার্চ থেকে ৯ মে পর্যন্ত চল্লিশ দিনের তথ্য থেকে দেখা যায়, এ সময়ে মামলা হয়েছে ২ হাজার ৮ শ ৪৩ টি এবং জরিমানা আদায় করা হয়েছে ৩৯ লক্ষ ৮৯ হাজার ৬ শ ৯৮ টাকা।
দণ্ডবিধি আইন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,সড়ক পরিবহণ আইন ও সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করে মামলা গুলো করা হয়েছে।জেলার এক্সিকিউটিভ মেজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সমস্ত অভিযান পরিচালনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কিশোরগঞ্জে ৪০ দিনে ভ্রাম্যমান আদালতের প্রায় ৪০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রকাশিত : ০৩:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০