করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন নিজ বাড়িতে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রায় দুই মাস পর কিছুদিন আগে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। খেলা বন্ধ হওয়ার আগে নিয়মিত ঘন দাঁড়িতে দেখা গেলেও এবার নতুন রূপে ভক্তদের সামনে এসেছেন এই স্ট্রাইকার।
গত সপ্তাহে বার্সেলোনার হুয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে অনুশীলনে এসেছিলেন মেসি। সেদিন স্বাস্থ্যপরীক্ষায় অংশগ্রহণ করে চলে যান তিনি। যথারীতি ঘন দাঁড়িতে ভরা ছিল তার মুখ।
তবে এক সপ্তাহের ব্যবধানে বুধবারের অনুশীলনে নতুন রূপে দেখা দেন মেসি। চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাকে দেখা যায় ক্লিন শেভে।
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুম স্থগিত হওয়ার আগে ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে বার্সেলোনা। দুই পয়েন্ট পিছিয়ে থেকে তাদের পরেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
এছাড়া লা লিগার চলতি মৌসুমে ১৯ গোল করে গোলদাতাদের কাতারে শীর্ষে আছেন মেসি। দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়ালের ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। তিনি করেছেন ১৪টি গোল।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























