০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

টি-টোয়েন্টিতে অনন্য কীর্তি গড়লেন ব্রাভো 

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। এ কীর্তি ইতিহাসে অনন্য রেকর্ড।

বৃহস্পতিবার হোবার্ট হ্যারিকেন এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার বিগ ব্যাশের ম্যাচের আগে ৪০০ উইকেট থেকে ৫ কদম দূরে ছিলেন ব্রাভো। দুর্দান্ত বোলিংয়ে মেলবোর্ন রেনেগডসের হয়ে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে ২৮ রানে ৫ উইকেট নিয়ে মাইলফলক গড়েন ব্রাভো।

নিজের প্রথম তিন ওভারে দুই উইকেট নেন ব্রাভো। এরপর ব্যক্তিগত চতুর্থ এবং ইনিংসের শেষ ওভারে একে একে জোফ্রা আর্চার, ক্যামেরন বয়সে এবং ম্যাথু ওয়েডকে আউট করে ৪০০ উইকেট পূর্ণ করেন এই ক্যারিবিয়ান বোলার।

স্বীকৃত টি-টোয়েন্টি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী লাসিথ মালিঙ্গা ব্রাভোর চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন। শ্রীলঙ্কান পেসারের উইকেটসংখ্যা ৩৩১টি। ৩০৭ উইকেট নিয়ে ব্রাভোর স্বদেশি সুনির নারিন রয়েছেন তিন নম্বরে। বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ২৯২ উইকেট নিয়ে চার নম্বরে রয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

টি-টোয়েন্টিতে অনন্য কীর্তি গড়লেন ব্রাভো 

প্রকাশিত : ১০:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭