০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ইংল্যান্ডেও অনুমোদিত হলো করোনার অ্যান্টিবডি পরীক্ষা

দেশটির জনস্বাস্থ্য বিভাগ পাবলিক হেলথ ইংল্যান্ড বলেছে সুইজারল্যান্ডের ওষুধ কোম্পানি রোশ এই অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতি তৈরি করেছে। এতে রক্ত পরীক্ষার মাধ্যমে দেখা হবে কারো শরীরে ইতোমধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না যার ফলে তার এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। বিবিসি, দ্য গার্ডিয়ান

এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা বলছিলেন এই পরীক্ষা যথেষ্ট নির্ভরযোগ্য নয়। শোনা যাচ্ছিল ব্রিটিশ সরকার ইতোমধ্যে এক কোটি ৬০ লক্ষ পাউন্ড খরচ করে অ্যান্টিবডি পরীক্ষার সরঞ্জাম কিনেছে যা শেষ পর্যন্ত অকার্যকর বলে প্রমাণিত হয়।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এমন অ্যান্টিবডি শরীরে পাওয়ার মানে হল ওই ব্যক্তি ইতোমধ্যেই এই জীবাণুতে সংক্রমিত হয়েছে। তবে ভবিষ্যতে এই ভাইরাসের বিরুদ্ধে তার লড়তে সেটা সক্ষম কি না সেটা প্রমাণিত নয়।

ব্রিটেনের সরকারি গবেষণাগারে গত সপ্তাহে রোশের এই পরীক্ষা পদ্ধতির মান ও কার্যকারিতা যাচাই করা হয় বলে পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে। তাদের বলছে এই পদ্ধতি খুবই সুনির্দিষ্ট।

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী বলেছেন এটা প্রথমে জাতীয় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যকর্মী ও সামাজিক কেয়ার ব্যবস্থার কর্মীদের ব্যবহারের জন্য দেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইংল্যান্ডেও অনুমোদিত হলো করোনার অ্যান্টিবডি পরীক্ষা

প্রকাশিত : ১০:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০