চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। এ সময় পাচার কাজে ব্যবহ্নত মোটর সাইকেল জব্দ করা হয়। গত ১৪ মে বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকৃত যুবকের নাম মো:গিয়াসউদ্দিন ।সে কক্সবাজার জেলার টেকনাফের হাঙ্গর ডাইল ৬ নং ওয়ার্ড এলাকার আবু তাহেরের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানা যায়, উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের চেক পোস্টে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,আটকৃত যুবকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়।
আটককৃতকে শুক্রবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















