১২:০৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

র‌্যাব-৮ এর অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার লিফলেট, অস্ত্র গুলি উদ্ধার

মাদারীপুর র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল শুক্রবার (১৫ মে) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর এক সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি মোঃ আল আমীন সবুজ(২৫)কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র্যাব-৮ সুত্রে জানা গেছে, বরগুনা জেলার বরগুনা সদর থানার কালিবাড়ী (কড়ইতলা) গ্রামের মোঃ আঃ খবির মিয়ার ছেলে মোঃ আল আমীন ওরফে সবুজ জেএমবি’র এক জন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য বলে স্বীকার করে। সে সংগঠনের সদস্য সংখ্যা ও সামরিক শাখার শক্তি বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সাল হতে তার সহিত অন্যান্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্রগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী, খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও এই অপরাধীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে র‌্যাব-৮ জানায়।
গ্রেফতারকৃত মোঃ আল আমীন ওরফে সবুজ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

র‌্যাব-৮ এর অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার লিফলেট, অস্ত্র গুলি উদ্ধার

প্রকাশিত : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০