০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় ৬০০ ক্রিকেট পরিবারের পাশে কোয়াব

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় গত মাসে সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠকদের নিয়ে জরুরি তহবিলের আহ্বান জানিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ (কোয়াব)। এবার সেই তহবিল থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি।

আগামী রবিবার ‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ শিরোনামে হবে এ কার্যক্রম। যেখানে দেশব্যাপী সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান, নেট বোলার, টিম বয়সহ ক্রিকেটসংশ্লিষ্ট যারা অসহায় অবস্থার মধ্যে আছেন, সেই মানুষদের সাহায্য প্রদান করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে ঢাকায় উপস্থিত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া সারা দেশে ছড়িয়ে থাকা অন্যদের জন্য মোবাইল ব্যাকিং রকেটের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কোয়াব।

কোয়াবের এ কার্যক্রমে থাকবেন সংগঠনটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান এবং সহ-সভাপতি ও আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

করোনায় ৬০০ ক্রিকেট পরিবারের পাশে কোয়াব

প্রকাশিত : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০