০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

এবার নিলামে মাশরাফীর সেই ব্রেসলেট

যেখানেই গেছেন সবসময় হাতের ব্রেসলেটটি পড়ে থাকতেন মাশরাফী

করোনাভাইরাসের এই সময়ে শুরু থেকেই অসহায়দের পাশে দাঁড়াতে নানারকম কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। নিলামে নিজেদের বিভিন্ন প্রিয় স্মারক তুলে সেই টাকা সুবিধা বঞ্চিতদের জন্য ব্যয় করছেন তারা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের পাশাপাশি এবার নিজের প্রিয় একটি স্মারক নিলামে তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জায়গায় খেলেছেন মাশরাফী। ক্রিকেটের ফরম্যাট বদলেছে, ভেন্যু বদল হয়েছে, ইঞ্জুরির সঙ্গে সঙ্গে স্পিডও কমেছে, ক্যারিয়ারের বদলেছে অনেক কিছুই। তবে একটা জিনিস কখনোই বদলায়নি। সেটি হল তার হাতের ব্রেসলেট। ১৮ বছরের প্রিয় এই সঙ্গীকেই এবার নিলামে তুলেছেন মাশরাফী।

শনিবার ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। নিলামে ব্রেসলেটের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫ লাখ টাকা। আজ থেকে শুরু হওয়া এই নিলাম চলবে আগামী রোববার (১৭ই মে) রাত ১০:৩০ পর্যন্ত।

এর আগে বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তুলে ২০ লাখ টাকায় বিক্রি করেন সাকিব আল হাসান। জাতীয় দলের আরেক তারকা মুশফিকুর রহিমের প্রিয় ব্যাটটি বিক্রি হয়েছে ১৭ লাখ টাকায়। মাশরাফীর এই ব্রেসলেটও ভালো দামে বিক্রি হবে বলে আশা প্রকাশ করেছে নিলাম কর্তৃপক্ষ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

এবার নিলামে মাশরাফীর সেই ব্রেসলেট

প্রকাশিত : ০৬:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০