০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনার কারণে বাড়তে পারে বাল্যবিয়ে

ফাইল ছবি

করোনার কারণে আগামী দুই বছরে ৪০ লাখ মেয়ে বাল্যবিয়ের শিকার হতে পারে বলে আশঙ্কা করছে দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন৷ এখনই উদ্যোগ না নিলে বাল্যবিয়ে বন্ধে অতীতের সাফল্য ভেস্তে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

লকডাউনের কারণে জীবিকা কমে যাওয়ায় পরিবারের উপর নির্ভরতা কমাতে অনেকে তাদের মেয়েদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দিতে পারেন বলে মনে করছে ওয়ার্ল্ড ভিশন৷

‘‘সংঘাত, দুর্যোগ কিংবা মহামারির সময় বাল্যবিয়ের সংখ্যা বাড়ে,’’ বলে থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানিয়েছেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা এরিকা হল৷

তিনি বলেন, ‘‘এসব বিয়ে ঠেকাতে আমরা যদি এখনই কাজ শুরু না করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে৷ স্বস্থ্য সংকট শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকতে পারি না৷’’

স্কুল বন্ধ থাকা এবং করোনার কারণে বিভিন্ন সংস্থা পুরোদমে কাজ করতে পারছেনা বলে বাল্য বিয়ের ঝুঁকি আরও বাড়ছে৷ প্রতিবছর বিশ্বের প্রায় এক কোটি ২০ লাখ মেয়ের বয়স ১৮ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়৷

করোনার কারণে আগামী এক দশকে অতিরিক্ত আরো এক কোটি ৩০ লাখ মেয়ে বাল্যবিয়ের শিকার হতে পারে বলে গতমাসে আশঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ৷

‘‘মাঠে যারা কাজ করছে তারা জানাচ্ছেন পরিস্থিতি ভালো ঠেকছে না৷ আমাদের মনে হচ্ছে আমরা সামনে অনেক বাল্যবিয়ে দেখতে পাবো,’’ জানাচ্ছেন গার্লস নট ব্রাইডসের প্রধান নির্বাহী ফেইথ মোয়াঙ্গি-পাওয়েল৷

তিনি বলেন, ‘‘ভারত, আফ্রিকা, লাতিন অ্য়ামেরিকা থেকে আমরা এসব শুনতে পাচ্ছি৷ কেউ বলছেন, বাল্য়বিয়ে ঠেকাতে গত কয়েক দশকে আমরা যত কাজ করেছি তা আবার ফিরে আসতে পারে৷’’

স্কুল বন্ধ থাকায় বিশেষভাবে চিন্তিত তিনি৷ ‘‘স্কুল মেয়েদের রক্ষা করে৷ স্কুল যখন বন্ধ থাকে তখন বাল্যবিয়ের ঝুঁকি অনেক বেড়ে যায়৷’’

ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা এরিকা হল জানিয়েছেন, সাউথ সুদান, আফগানিস্তান ও ভারতে বাল্যবিয়ে বাড়ার প্রমাণ তারা ইতিমধ্যে পেয়েছেন৷

তিনি বলছেন, পরিবারে সন্তানের সংখ্যা কমাতে মা-বাবারা মেয়েদের বিয়ে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন৷ ‘‘এটা আসলে বেঁচে থাকার একটা কৌশল৷ বিদ্বেষ থেকে মা-বাবারা এটা করেন না- এছাড়া আসলে তাদের আর কোনো বিকল্প নেই,’’ বলেন এরিকা হল৷

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

করোনার কারণে বাড়তে পারে বাল্যবিয়ে

প্রকাশিত : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০