১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

করোনায় পরিবর্তন আসছে প্রাথমিক শিক্ষায়

বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী ৬ জুন পর্যন্ত ছুটিতে রয়েছে। এই ছুটির পর সারাদেশের শিশু-শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে গিয়ে নতুন পরিবেশের মুখোমুখি হবে। এই নতুনত্ব আসবে শ্রেণিকক্ষে, পরিবর্তন আসবে পাঠপ্রদানের ধরনে, বাড়বে রিমোট লার্নিং।

সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে শিশুরাও আগের মতো একসঙ্গে দলবেঁধে শ্রেণিকক্ষে যেতে পারবে না। সব মিলিয়ে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিকে বৈশ্বিকভাবে ‘নিউ নরমাল’ নিয়ম হিসেবে দেখা হচ্ছে। আর এর পূর্ণাঙ্গ চিত্রপট কেমন হবে— তা নিয়ে বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার।

শিক্ষাসংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে তৈরি হচ্ছে নতুন গাইডলাইন। যে নির্দেশনার আলোকে শিশুদের শ্রেণিকক্ষে আসবে ‘নিউ নরমাল’ নিয়ম। যেগুলোকে সামনে রেখে ভবিষ্যতে নিরাপদে স্কুল কার্যক্রম পরিচালিত হবে।

আগামী মধ্য জুন নাগাদ পুরো গাইডলাইন প্রস্তুত হয়ে গেলেই বিদ্যালয়গুলো পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘আমরা একটি রিকভারি প্ল্যান করেছি। বন্ধ থাকার মেয়াদ বাড়াতে না হলে এই পরিকল্পনা ধরে আমরা এগোবো। আর যদি অবস্থার উন্নতি না ঘটে, তাহলে এটাকে আমরা রিভিউ করে নতুন একটা প্ল্যান তৈরি করতে হবে। এটা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর কাজ করছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বকাপের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসি

করোনায় পরিবর্তন আসছে প্রাথমিক শিক্ষায়

প্রকাশিত : ০৮:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০