০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

এবার তামিমের চমক উইলিয়ামসন

করোনাকালীন ভক্তদের আনন্দ দিতে নিজের ফেসবুক পেজে লাইভ আড্ডার যে আয়োজন শুরু করেছেন, সেখানে প্রতিনিয়ত চমক দিয়েই যাচ্ছেন তামিম ইকবাল।

সে ধারাবাহিকতায় এবার তিনি দিলেন কেন উইলিয়ামসন নামের এক চমক। সবাইকে অবাক করে দিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসনকে নিজের আয়োজনে অতিথি হিসেবে পাওয়ার ঘোষণা দিয়েছেন দেশসেরা এ ব্যাটসম্যান।

আগামীকাল বৃহস্পতিবার ২১ মে লাইভ সেশনের একাদশ পর্বে উইলিয়ামসনকে আনছেন তামিম। প্রথম ১০ পর্ব রাতের বেলা করলেও সময়জনিত পার্থক্যের কারণে এবারের আয়োজনটি হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টায়।

পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে তামিমের আড্ডায় আসবেন উইলিয়ামসন। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং পাকিস্তানের ওয়াসিম আকরামকে দেখা গেছে তামিমের এই লাইভ আড্ডায়।

উল্লেখ্য, সর্বপ্রথম মুশফিকুর রহীমের সঙ্গে ২ মে এ লাইভ করেছিলেন তামিম। পরদিন ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুটি পর্বই হয়েছিল ইন্সটাগ্রামে। পরবর্তীতে দর্শক অনুরোধের মুখে নিজের লাইভ সেশনটি ফেসবুকে নিয়ে আসেন তামিম।

গত ৪ মে ফেসবুক লাইভের প্রথম দিন উপস্থিত ছিলেন জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যা পেয়েছিল বিপুল দর্শকপ্রিয়তা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

এবার তামিমের চমক উইলিয়ামসন

প্রকাশিত : ১২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০