০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনবে বিসিবি!

সাকিব আল হাসানের বিশ্বকাপ কাঁপানো ব্যাট কিংবা মুশফিকুর রহীমের দেশের ইতিহাসে গড়া প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি কি আর কখনও দেখা হবে না পরের প্রজন্মের?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তেমনটা চাইছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি জানান, ক্রিকেটারদের স্মারকগুলো ফেরত আনতে যথাসাধ্য চেষ্টা করবেন তারা।

পাপন বলেন, ‘আমি উদ্যোগ নিব তো অবশ্যই। সবসময়ই ইচ্ছে ছিল। এখন এখানে তো আমরা নিলামে অংশ নিতে পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনবে বিসিবি!

প্রকাশিত : ১০:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০