০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

৫০ হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে মুশফিক

করোনভাইরাসের এ দু:সময়ে এবার দেশের ৫০ হুইলচেয়ার ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ এ খবর নিশ্চিত করেছেন জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, আমরা যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছি ও জাতীয় দলের সঙ্গে আছি, এমন ৫০ জনকে মুশফিক ভাই আর্থিক সহায়তা দিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলের হুইলচেয়ার ক্রিকেটাররা এই আর্থিক সহায়তা পাচ্ছে। আমরা মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে খেলোয়াড়দের অর্থ পাঠানোর ব্যবস্থা করবো।

মুশফিকের এমন সহায়তায় খুশী মহসিন। তিনি বলেন, এটি আমাদের জন্য খুবই সুসংবাদ, মুশফিকের মত খেলোয়াড় আমাদের সহায়তায় এগিয়ে এসেছেন।

দেশে করোনাভাইরাস সংক্রমন শুরুর পর থেকেই অসহায়-দুস্তদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন মুশফিক। অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে একত্রে এক মাসের বেতনের অর্ধেকটা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনে সহয়তা করেছেন মুশফিক।

নিজ জেলা বগুড়া মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার পাঠিয়েছেন মুশফিক। স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় সেখানকার অসহায়দের মধ্যে আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।

এছাড়া, ক্রিকেট বোর্ডের ৩০জন নেট বোলারকেও সহযোগিতা করেছেন মুশফিক।

টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল-সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেন মুশফিক। ১৭ লাখ টাকায় বিক্রি হওয়া ব্যাটটি করোনাভাইরাসের আক্রান্তদের সহায়তা করা হবে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৫০ হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে মুশফিক

প্রকাশিত : ১০:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০