০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

করোনায় নতুন বিধি প্রকাশ করল আইসিসি

করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলে কীভাবে নিয়ম মেনে চলতে হবে, বিষয়টি নিয়ে নতুন বিধি প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার মেডিক্যাল উপদেষ্টা কমিটির প্রস্তাব অনুযায়ী এই গাইডলাইন তৈরি করা হয়েছে।

আইসিসির গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বোর্ডকে এখন থেকে চিফ মেডিক্যাল অফিসার নিয়োগ দিতে হবে। তাঁর নজরদারিতে আইসিসির নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ক্রিকেটারদের।

আইসিসি স্পষ্ট করে দিয়েছে, তাদের গাইডলাইন ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি নির্দেশ মেনে চলতে হবে। এখন থেকে আন্তর্জাতিক সিরিজ শুরুর আগে ১৪ দিনের কোয়ারেন্টিন ক্যাম্প করতে হবে কোচিং স্টাফসহ নির্বাচিত ক্রিকেটারদের। ক্যাম্পে নিয়মিত থার্মাল স্ক্রিনিং ছাড়াও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে ক্রিকেটাররা সম্পূর্ণ সুস্থ। স্বাস্থ্য পরীক্ষার মধ্যে আলাদা করে করোনা টেস্টের কথা উল্লেখ করেছে আইসিসি।

এ ছাড়া বিদেশ সফরে যাওয়ার অন্তত ১৪ দিন আগে কোনো দলকে নিশ্চিত হতে হবে কোনো সদস্যই করোনা আক্রান্ত নন।

কদিন আগেই অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি বল পালিশের জন্য লালার ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে। বলে থুতু বা লালা ব্যবহারের পরিচিত নিয়ম বদলাতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে। যদিও বল পালিশের জন্য ঘাম ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

করোনায় নতুন বিধি প্রকাশ করল আইসিসি

প্রকাশিত : ০৪:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০