০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

৮০ কিলোমিটার হেঁটে বিয়ের পিঁড়িতে কনে

গত মার্চ থেকেই ভারতে যান চলাচল বন্ধ। তবে থেমে ছিল না যোগাযোগ। ফোনেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন গলদী এবং তার হবু বর ভেরেন্দ্র কুমার (২৩)। কনের বয়স ২০ বছর। বাড়ি ভারতের উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা।

বিয়ে হওয়ার কথা ছিল গত ৪ মে। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউনে সবকিছু ভেস্তে গেছে। বিয়ে পিছিয়ে যাওয়ায় তাদের দু’জনেই মনমরা হয়েছিলেন। অবশেষে গত বুধবার সাহসী পদক্ষেপ নিলেন গলদী। সিদ্ধান্ত নিলেন হেঁটেই ভেরেন্দ্রর বাড়ি যাবেন। প্রায় ৮০ কিলোমিটার পথ একা একা হেঁটে এসে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

এদিকে, গলদী আসছেন শুনে ভেরেন্দ্রর বাড়ির লোকজন একটি পুরোনো মন্দিরেই তাদের বিয়ের আয়োজন শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনের গায়ে ছিল লাল শাড়ি, ওড়না এবং বর পরেছিলেন সাদা শার্ট আর জিন্সের প্যান্ট। তবে তারা দু’জনেই মাস্ক পরে ছিলেন। ওই বিয়েতে এক সমাজকর্মীও উপস্থিত ছিলেন।

গত দু’মাসে ভারতে লকডাউনের কারণে কয়েক হাজার বিয়ে পিছিয়ে গেছে। ভারতে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩ হাজার ৭২৮ জন। এর মধ্যেই অনেকেই ভিডিও কলের মাধ্যমেই বিয়ে সেরে ফেলেছেন।

এদিকে, উত্তরপ্রদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। অপরদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কমপক্ষে ১৩০ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৮০ কিলোমিটার হেঁটে বিয়ের পিঁড়িতে কনে

প্রকাশিত : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০