০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

তিন পাণ্ডব কে দিয়ে শেষ হচ্ছে তামিমের আড্ডা

ছবি: তামিমের ফেসবুক থেকে নেয়া

বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা প্রাণঘাতি করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে ঘরে বসে যখন বিরক্ত ঠিক সেই সময়ই আনন্দ দিতে সবার থেকে ভিন্ন এক অনুষ্ঠান আয়োজন করে আলোচনায় এসেছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তবে, শনিবার রাত সাড়ে দশ’টায় শেষ হচ্ছে তামিম ইকবালের এই আয়োজন। শেষ পর্বে বাংলাদেশ অধিনায়কের অতিথি হিসেবে থাকছেন মাশরাফী, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে, তামিমের উপভোগ্য শোতে সাকিব শেষ পর্বেও থাকছেন না বলে আক্ষেপ ক্রিকেট সমর্থকদের মাঝে।

তার এই আড্ডায় সঙ্গী হয়েছেন বাংলাদেশের সেরা সব তারকারা ছাড়াও বিশ্বের সব নামি-দামি ক্রিকেট তারকা দক্ষিণ আফ্রিকার ফাঁফ ডু প্লেসি, ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও পাকিস্তানের সাবেক তারকা বোলার ওয়াসিম আকরাম।

এই আয়োজনে শেষ হচ্ছে বাংলাদেশের সেরা পঞ্চপান্ডবের তিন পাণ্ডব মাশরাফি, মুশফিক ও মাহমুদুল্লাউহকে নিয়ে ১২তম ও শেষ পর্ব। তামিমের লাইভ শো’তে বাংলাদেশ দলের সব প্রাণ ভোমড়াই ছিলেন। কিন্তু, ছিলেন না ঐ একজন সাকিব আল হাসান। তাকে খুব করে চাইছে ক্রিকেট পিয়াসিরা। সাকিব আসলেই নাকি তামিম ইকবালের লাইভ শো’ পেতো পূর্ণতা।

যদিও তামিম আগেই জানিয়ে দিয়েছেন/সাকিব ব্যক্তিগত কারণে থাকবেন না শেষ পর্বে। তবে, গেলো তিন সপ্তায় চার দেয়ালের মাঝে বন্দী জীবনে যে আনন্দের মাত্রা তামিম যোগ করেছেন। সেই আনন্দের ট্রেন আপাতত থামলেও, সবার প্রার্থনা একটা। এই পৃথিবী সুস্থ হলে ব্যাট হাতে ক্রিকেট ময়দানে তামিম নামের স্বপ্নে ইঞ্জিন ছুটবে দুরবার দুরন্ত গতিতে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

তিন পাণ্ডব কে দিয়ে শেষ হচ্ছে তামিমের আড্ডা

প্রকাশিত : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০