০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

কারোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এমপি হাজী মকবুল

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা হাজী মকবুল হোসেন মৃত‌্যুবরণ করেছেন।

রোববার (২৪ মে)  রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাজী মকবুল হোসেনের পিএস ফজলুর রহমান  জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ে তিনদিন আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।  শারীরিকভাবে তিনি খুব অসুস্থ ছিলেন।  আজ তার মৃত‌্যু হয়।  তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।  করোনাভাইরাস সংকটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন তিনি।  সর্বশেষ গত ১৪ মে মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ইমরান

জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, তিন ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

কারোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এমপি হাজী মকবুল

প্রকাশিত : ১১:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০