০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রখ্যাত সাহিত্যিক জাফর আলম আর নেই

জাফর আলম আর নেই

প্রখ্যাত সাহিত্যিক, তথ্য ক্যাডারের সাবেক ঊর্ধতন কর্মকর্তা এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অনুবাদক জাফর আলম আর নেই। গতকাল শুক্রবার রাতে ঢাকার মিরপুরের বাসায় বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাফর আলম উর্দু ও হিন্দি কথাসাহিত্যের প্রথিতযশা বাংলা অনুবাদক ছিলেন। অনুবাদক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। জাফর আলমের জন্ম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায়। পেশাগতজীবন সাংবাদিকতা দিয়ে শুরু করেন এবং ১৯৭৫ সালে তথ্য অধিদফতরে যোগদান করেন। ২০০১ সালে তিনি উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন।

শনিবার দুপুরে মিরপুরে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যকালে জাফর আলম দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত উপপ্রধান তথ্য অফিসার জাফর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া বিসিএস ইনফরমেশন অ‌্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি স ম গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন শোক প্রকাশ করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রখ্যাত সাহিত্যিক জাফর আলম আর নেই

প্রকাশিত : ০৬:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০