০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ইউরোপের আকাশে ঢুকতে পারবে না পাকিস্তানি বিমান!

পাকিস্তান আন্তর্জাতিক বিমানের (পিআইএ) ওপর আগামী ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন। কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে, পাইলটদের অযোগ্যতাকে। সম্প্রতি পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা প্রায় এক-তৃতীয়াংশ পাইলটকে বহিষ্কার করেছে ভুয়া অথবা সন্দেহজনক ফ্লায়িং লাইসেন্স থাকার অপরাধে। এই বিষয়টিও তুলে ধরা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির পক্ষ থেকে পাকিস্তান আন্তর্জাতিক বিমানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাকি পাইলটরা কতটা দক্ষ এবং তাদের আদৌ কোনো যোগ্যতা আছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে সংস্থাটির। এয়ারলাইনসের ওপর আস্থা হারিয়েছে ইউরোপীয় সংস্থা। সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির মুখপাত্র আব্দুল্লাহ খান।

ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সংসদে সম্প্রতি যে তদন্তের তথ্য জমা দেওয়া হয়েছে তাতেই স্পষ্ট, পাকিস্তানের জারি করা বড় অংশের ফ্লায়িং লাইসেন্সের কোনো মূল্য নেই। আর ঠিক এ কারণেই পিআইএ এবং আরো একটি বেসরকারি পাকিস্তানি বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে।

পাকিস্তানের সরকারি এক তদন্তে দেখা গেছে, দেশের ৮৬০ জন পাইলটের মধ্যে ২৬২ জন পাইলটের কাছে রয়েছে ভুয়া লাইসেন্স অথবা পরীক্ষায় নকল করে পাস করেছেন। তারই মধ্যে পিআইতে কর্মরত ৪৩৪ জন পাইলটের মধ্যে ১৪১ জনের কাছে রয়েছে জাল লাইসেন্স।

এই তথ্য সামনে আসার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে জানিয়েছেন, দ্রুত তিনি পিআইসহ আরো বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সংস্কারের কাজে হাত দেবেন। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ‘দেশবাসীকে একটাই কথা বলতে চাই। আমাদের কাছে আর কোনো উপায় নেই সংস্কার ছাড়া।’

প্রসংগত, ২২ মে করাচি শহরের বাড়ির ওপরেই ভেঙে পড়ে পিআইর একটি বিমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯৭ জন যাত্রীর। প্রাথমিক তদন্তে জানা যায়, কোনো যান্ত্রিক সমস্যা নয়, দুই পাইলট মত্ত ছিলেন করোনা সংক্রান্ত আলোচনায়। আর তাঁদেরই অসাবধানতার কারণে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

ইউরোপের আকাশে ঢুকতে পারবে না পাকিস্তানি বিমান!

প্রকাশিত : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০