আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, স্বাধীনতার স্বপক্ষ এবং তরুণ সমাজের আকাঙ্ক্ষা এই দুইটাকে প্রতিষ্ঠিত করে সামনের দিনগুলোতে বাংলাদেশকে উন্নয়নের কোনধাপে নিয়ে যাবে সে পরিকল্পনা নিয়ে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমান। ইতিমধ্যে ওনার পরিকল্পনাগুলো নিয়ে সারাদেশে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে। তারমধ্যে ফ্যামেলী কার্ড, কৃষি কার্ড, শ্রমজীবী মানুষের উন্নয়নে পরিকল্পা, ক্রীড়া, শিক্ষাসহ নানা পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১দফা ও ইশতেহারে। সেই সাথে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মুক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছে বিএনপি। সেগুলো বাস্তবায়িত হলে বিশেষ ভাবে বাংলাদেশ হবে আরেকটি নতুন রোল মডেল।
গতকাল সোমবার বিকালে সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিল ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, আপনাদের আমাদের প্রাণপ্রিয় মুরুব্বি যারা আছেন, তাদের সন্তানদের এই বাংলাদেশের মাটিতে নিষ্কন্টক রেখে যাওয়ার জন্য দলমত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ধানের শীষে ভোট দিতে হবে। এই ধানের শীষ প্রতীক হলো গনতন্ত্রের প্রতীক, গরিব-দুঃখী মানুষ, কৃষক, শ্রমিক, সবজি বিক্রেতা, ঠেলাগাড়ি ওয়ালা, জেলে পাড়া থেকে শুরু করে সাধারণ সকল স্তরের মানুষ ও ব্যবসায়ীদের প্রতীক। সুতরাং ১২ তারিখ ভোট কেন্দ্রে থাকতে হবে, ভোট দিতে হবে এবং সকাল থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূল, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণ, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ, কৃষি ও কৃষকের উন্নতি সাধন, জাহাজ ভাঙ্গা শিল্পের উন্নয়ন, পর্যটনখাতের উন্নয়ন ও সম্প্রসারণ, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্তকরণসহ বিএনপির জাতীয় কর্মকপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে ইনশাল্লাহ।
সমাবেশ শেষে আসলাম চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সীতাকুণ্ড পৌরসভার সামনে এসে শেষ হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহরুল আলম জহুর, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, মুজাহের উদ্দিন আশরাফ, জয়নাল আবেদীন দুলাল, যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, ছাত্রদল নেতা কোরবান আলী শাহেদসহ প্রমুখ।
ডিএস./






















