১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। আপনারা দেখছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরেও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা। এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই।’

স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে দাবি করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাত নিয়ে দুর্নীতিবাজদের ক্ষমা করা হবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাস একটি নতুন দুর্যোগ। এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। করোনার সময়ে দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে।

তিনি আরো বলেন, ‘যে দুইটি প্রতিষ্ঠান (জেকেজি ও রিজেন্ট হাসপাতাল) প্রতারণা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। কোনো দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবে না।’

জাহিদ মালেক বলেন, কোভিডের সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভালো কাজ করছে। তিনি বলেন, ‘এই করোনা দুযোর্গের সময় মানুষের সঙ্গে যারা প্রতারণা করে মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদের সরকার মাফ করবে না।’

সামাজিক দূরত্ব মেনে স্মরণভায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপির সাংগঠনিক সভা

আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০