মিরসরাইয়ের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর ভূঁইয়ার রোগ মুক্তিতে দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা মিরসরাই উপজেলার সকল মসজিদে এক যোগে এই দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।
মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের মাটি ও মানুষের নেতা সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং তার একান্ত সহোযোগি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি ১৪নং হাইতকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ৪নং ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের জাহাঙ্গীর ভূঁইয়ার সুস্থতা ও দীর্ঘ জীবনের হায়াত কামনা করে উপজেলার মসজিদে মসজিদে দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে। দলিয় সূত্র জানায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাধ্যক্য জনিত অসুস্থতা বোধ চরলেও অন্য তিন নেতা করোনা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
এসময় চলমান মহামারী করোনার পাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্ববাসীর হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
বিজনেস বাংলাদেশ / বিএইচ






















