০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

৬১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসি’র

২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেন (ডিএসসিসি)।

রাজধানীর নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।

আগের অর্থ বছরের বাজেট ছিল ৩ হাজার ৬৩১ কোটি, যা পরে সংশোধিত বাজেটে দাঁড়ায় ২ হাজার ৫৮৫ কোটি ৩১ লাখ টাকা।

নতুন অর্থ বছরের রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯ কোটি ২ লাখ টাকা, অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা। বাকি ৪ হাজার ৯১৬ কোটি ৫৭ লাখ টাকা আসবে সরকারি ও বৈদেশিক উৎস থেকে।

নতুন অর্থ বছরের ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় ৪৫৭ কোটি ২৩ লাখ টাকা। যা ২০১৯-২০২০ অর্থ বছরের ছিল ৬২৯ কোটি ৩৭ লাখ টাকা, সংশোধিত বাজেটে দাঁড়িয়েছে ৪০৩ কোটি ২০ হাজার টাকা অন্যান্য ব্যয় ২ কোটি ও উন্নয়ন ব্যয় ৫ হাজার ৫০৫ কোটি ৮৪ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

৬১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসি’র

প্রকাশিত : ০৩:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০